বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


ইজতেমার গাড়ি পার্কিংয়ের স্থান ও বিকল্প সড়কসমূহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্নে করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিকল্প সড়কে যানবাহন চলাচল এবং গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দেয়া হয়েছে।

নিয়মতান্ত্রিকভাবে মতো এবারো ২ পর্বে অনুষ্ঠিত হচ্ছে।  ৩ দিনব্যাপী ১ম পর্ব আগামী ১২ জানুয়ারি টঙ্গী তুরাগ তীরে শুরু হয়ে তা আখেরি মুনাজাতের মাধ্যমে ১৪ জানুয়ারি শেষ হবে।

একইভাবে দ্বিতীয় পর্বের ইজতেমা আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে তা ২১ জানুয়ারি শেষ হবে।

ইজতেমা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সরকার ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

মহাখালী বাস টার্মিনাল হতে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কভার্ডভ্যানসহ সকল প্রকার যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণী-গাবতলী দিয়ে চলাচল করবে।

কাকলী, মিরপুর হতে আগত যানবাহনসমূহ এয়ারপোর্টের দিকে না গিয়ে হোটেল রেডিসন গ্যাপ এবং কুড়িল বিশ্বরোডে ইউটার্ন করে বা ফ্লাইওভার হয়ে প্রগতি সরণী দিয়ে চলাচল করবে।

প্রগতি সরণী হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ বিশ্বরোড ক্রসিং-এ ইউটার্ন করে বা ফ্লাইওভার দিয়ে কাকলী-মহাখালী রোড ও মিরপুর ফ্লাইওভার দিয়ে চলাচল করবে।

ডিএমপি’র পক্ষ থেকে বলা হলো- আগামী ১৪ জানুয়ারি প্রথম পর্বের আখেরি মুনাজাতের দিন এবং ২১ জানুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মুনাজাতের দিন বিমানের অপারেশন্স ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সকল প্রকার যাবাহনের চালকগণকে বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণী হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

বিদেশগামী বা বিদেশ ফেরৎ যাত্রীদের বিমানবন্দরে আনা-নেয়ার জন্য ট্রাফিক উত্তর বিভাগের ব্যবস্থাপনায় ৪টি বড় আকারের মাইক্রোবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে ভোর ৪টা হতে মোতায়েন থাকবে।

ট্রাফিক সম্পর্কিত যে কোন তথ্যের জন্য সিনি. এসি, উত্তরা ট্রাফিক জোন, মো. জিন্নাত আলী মোল্লা ০১৭১৩৩৯৮৪৯৮ এবং টিআই, উত্তরা ট্রাফিক জোন, মো. মাহফুজার রহমান ০১৭১১৩৬৬৫৬১ নম্বরে
যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিত