বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দেওবন্দ কারো বিরোধিতার পরোয়া করে না : মুফতি নোমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের দেয়া বিভিন্ন বিষয়ে ফতোয়ার বিরোধিতায় এবার মাঠে নেমেছে বিজেপি।

বিজেপির রাজনৈতিক মুখপাত্র রাকেশ ত্রিপাঠি দারুল উলুম দেওবন্দকে আদিম যুগের শিক্ষা প্রতিষ্ঠান ও সংকীর্ণ চিন্তার অধিকারী অভিযুক্ত করে বলেন, দেওবন্দ পুরো ভারতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। তার কাজ হলো সমাজের অন্ধকার দূর করা, আলো ছড়ানো। কিন্তু দেওবন্দ অন্ধাকার দূর করার পরিবর্তে নানা সময়ে ফতোয়া জারি করে মুসলিম সমাজে আরো অন্ধকার ছড়াচ্ছে!

তার এ হটকারিমূলক বক্তব্যের কঠোর প্রতিবাদ করেছেন ভারতীয় উলামায়ে কেরাম।

এ বিষয়ে দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন, কোন রাজনৈতিক দল বা ব্যক্তি দারুল উলুম সম্পর্কে কী ধারণা রাখে তা দেখার বিষয় নয়। কুরআন হাদিসের আলোকেই ফতোয়া প্রদান করা হয়। দেওবন্দও ইসলামি শরিয়ত তথা কুরআন হাদিসকে সামনে রেখে ফতোয়ার কাজ করে যাবে। এক্ষেত্রে দেওবন্দ কারো পরোয়া করে না।

এব্যাপারে মাহনামা দারুল উলুমের মুখপাত্র মাওলানা নাদিম আল ওয়াজদি বলেছেন, দীনি মাদারিসের উপর এধরনের অভিযোগ নতুন কিছু নয়। আমরা এতে মোটেও চিন্তিত নই। বরং আমরা মনে করি ইসলাম ১৪ শ’ বছর পুরনো একটি আসমানি ধর্ম। আর আমরা সেই সঠিক ধর্মের অনুসারী। সুতরাং আমাদের শিক্ষা আসমানি শিক্ষা হওয়ায় তাও ১৪ শ’ বছরের পুরনো এবং ভেজালমুক্ত শিক্ষা।

আর ইসলামের শিক্ষা কখনোই যুগ চাহিদার বিপরীতে ছিলো না। ইসলামি শিক্ষা সব যুগেই সমভাবে ফিট হয়। এবং ইসলামি শিক্ষাকে  কোনভাবেই সংকীর্ণ শিক্ষা বলার সুযোগ নেই। যারা অভিযোগ করে তাদেরই জ্ঞানের দৈন্যতা রয়েছে।

মিল্লাত টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ