মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সুয়াবিল ইসলামী গণ পাঠাগারের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ফটিকছড়িতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "সুয়াবিল ইসলামী গণ পাঠাগার"।

"আছে যত নিঃস্ব - মজলুম-অসহায়, এসো সবে মিলে পাশে তার দাড়ায় " এই শ্লোগানকে প্রতিপাদ্য করে প্রতিবছরের ন্যায় এবারও জনকল্যাণমূখী এই কর্মসূচীর বাস্তবায়ন করেছে সংগঠনটি।

আজ সকাল ১০টায় শীতবস্ত্র বিতরণ অনুষ্টান উপলক্ষে ফটিকছড়িস্থ সুয়াবিল চুরখা হাট বাজারে পাঠাগারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রবাস কমিটির সভাপতি মাওলানা ইয়াকুব আলী।

পাঠাগার সভাপতি কবি মাওলানা আলী আকবর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. গোলাম মুস্তফা চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন, বিত্তশালীদের জীবন মান দিনদিন উন্নতির দিকে গেলেও এখনো অবহেলায় পড়ে আছে সমাজের দারিদ্রসীমার নিচে থাকা লোকজন।
শীতে কাঁপছে দেশ অথচ দরিদ্র অসহায়দের পাশে কেউ নেই।

সরকারীভাবে নিঃস্ব-অসহায়দের জন্য যা বরাদ্ধ আসে দুর্নীতিবাজ ও লুটেরাদের সেচ্চাসারিতায় তা হাওয়া হয়ে যায়। ফলে দুর্নীতিবাজরা হয় আঙ্গুল ফুলে কলা গাছ ও অসহায়রা টানি তাদের ভাগ্যের নির্মিম গ্লানি।

তাই সমাজ থেকে দারিদ্রতা দূর করতে সেচ্চাসেবি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসা উচিত।

আলোচনা সভা শেষে সমাজসেবক জনাব আবু রায়হান এর সহযোগিতায় শতাধিক ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র তোলে দেন পাঠাগারের দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমএ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দীন, মাওলানা জাহেদ, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা এরফান, মাওলানা ওমর, মাওলানা এমদাদ, আবু হানিফ, মোঃ রফিক প্রমুখ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ