বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুই জেলায় ১ হাজার কোটি টাকার মানহানি মামলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ  বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য এবং দেশের স্বাধীনতাকে অস্বীকার করে বক্তব্য দেয়ায়  জয়পুরহাট ও হবিগঞ্জ জেলায় এ মামলাগুলো দায়ের করা হয়েছে।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে কটূক্তি করায় 'আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালতে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।

দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহারের আদালতে তিনি এ মামলা দায়ের করলে মামলাটির বিষয়ে সদর থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত।

এদিকে হবিগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নাতনি টিউলিপ সিদ্দিককে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়।

হবিগঞ্জ মামলার আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু জানান, মামলা দায়েরের পর শুনানী শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআর করে নিয়মিত মামলা রুজু করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,১ ডিসেম্বর ২০১৭ সালে জাতীয় প্রেস ক্লাবে‘বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল’নামে একটি ফোরামের অনুষ্ঠানে মাহমুদুর রহমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র নয়,ভূখণ্ড মাত্র এবং বাংলাদেশকে ভারতের কলোনি হিসেবে উল্লেখ করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ