বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় আগুন, দগ্ধ ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর এলাকায় নাঈম টেক্সটাইল ও একই ভবনে থাকা এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানায়, মঙ্গলবার বিকেলে ওই কারখানায় ৩৫ জন শ্রমিক কাজ করছিল। বিকেল সাড়ে ৪টার দিকে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় অভ্যন্তরে আগুন ধরে যায়। এ সময় দৌড়ে কয়েকজন বের হয়ে গেলেও বেশ কয়েকজন শ্রমিক কারখানায় আটকা পড়ে দগ্ধ হয়। এ পর্যন্ত ৮ জনকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহায়তায় এ পর্যন্ত ৮ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে কিছু অংশ পুড়ে গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ