শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

ইসলামী ব্যাংক ন্যায়, নীতি ও শরীয়াহর আলোকে পরিচালিত হয়: আরাস্ত খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, ইসলামী ব্যাংক ন্যায়, নীতি ও শরীয়াহর আলোকে পরিচালিত হয়। নিয়ন্ত্রণকারী সকল সংস্থা ও দেশের সকল নিয়ম-নীতি যথাযথ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ব্যাংক।

তিনি বলেন, দেশের আপামর জনগণের আস্থার ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে বিশ্বের শ্রেষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার মর্যাদা অর্জন করতে পেরেছে। ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের ব্যাংক

১২ ডিসেম্বর মঙ্গলবার ফুলপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৩১তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর পৌর-মেয়র মোঃ আমিনুল হক, ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসেন চৌধুরী।

“ইসলামী ব্যাংকিংয়ের শ্রেষ্ঠত্ব” শীর্ষক আলোচনা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং শরীয়াহ কাউন্সিলের সেক্রেটারিয়েট প্রধান মোঃ শামসুল হুদা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনপ্রধান আবু সাঈদ মোঃ ইদ্রিস ও ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা ব্যবস্থাপক মোঃ আঃ হান্নান।

গ্রাহক ও সূধীবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফুলপুর উপজেলা কমান্ডার আলহাজ্জ আব্দুল হাকিম সরকার, ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আহমেদ রয়েল ও ফুলপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম।

সভাপতির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩৪ বছর দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক মানুষের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও উন্নয়ন কার্যক্রমে অবদান রাখছে।

অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ