বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আয়-ব্যায়ের হিসাব না দেয়ায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. রেজাউল করিম
ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে আয়-ব্যায়ের হিসাব না দেয়ায় তথ্য সেবা কেন্দ্রে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার টেলিফোন আদেশে নির্দেশে ইউপি সচিব আলতাজ আহমদ তথ্য সেবা কেন্দ্রে নতুন তালা লাগান।।

জানা যায়, ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে তথ্য সেবা ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আবুল মনসুর আহমদেকে অব্যহতি প্রদান করে চলতি মাসের ৪ তারিখের মধ্যে আবুল মনসুরকে আয়-ব্যায়ের হিসাব নিকাশ বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু  নির্ধারিত সময়ের পরও ডিজিটাল সেন্টারের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব নিকাশ, রেকর্ডপত্র ও মালামাল বুঝিয়ে না দিয়ে ঢাকাসহ বিভিন্ন মহলে অব্যাহতি প্রত্যাহারের চেষ্টা তদবির করে আসছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তথ্য কেন্দ্রে তালা লাগানোর নির্দেশ দেন।

জানতে চাইলে চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক ডিজিটাল সেন্টারে তালা লাগানোর সত্যতা স্বীকার করে বলেন, ঐসময় তিনি পরিষদে ছিলেন না। তবে ইউএনওর কাছ থেকে তিনি এ ব্যাপারে অবহিত হন বলে জানান।

তিনি বলেন, আবুল মনসুরকে অব্যহতি প্রদান করে আয়-ব্যায়ের বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হলেও তিনি তা অমান্য করে নির্ধারিত সময়ের কয়েকদিন পরও হিসাবপত্র বুঝিয়ে দিতে গড়িমসিসহ মাঝে মধ্যে অফিসে এসে অবস্থান করতেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ