বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকতায় মানবিকতা বাড়াতে হবে: অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল, সুনামগঞ্জ প্রতিনিধি: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘ পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের মানবিক হতে হবে, সাংবাদিকদের কোন রিপোর্টে যাতে কোন নিরপরাধ লোককে হয়রানী না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

সাধারণ মানুষ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে। শুধু অন্যের মানবাধিকার রক্ষাই নয়; নিজেদের মানবাধিকার রক্ষায়ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফেরামের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা সদরের গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গতকাল দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরের ২৫জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুন নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও লেখক হোসেন তওফিক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিকতা ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল ও ঢাকা ভাসানটেক সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুলাহ আল মোহন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারি সাংবাদিকদের মধ্যে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ