বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

টেকনাফে সড়ক দূর্ঘটনায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়ন নয়াপাড়া প্রধান সড়কে টমটমের চাপা পড়ে নুরানী মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রের মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া গেছে। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতার পর লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

রবিবার ( ১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাংয়ের আহমদ হোছনের পুত্র টমটম চালক আলা উদ্দিন (৩০) হোয়াইক্যং বাজার হতে সার ভর্তি টমটম নিয়ে হ্নীলা আসার পথে নয়াপাড়া বাজারে পৌঁছলে স্থানীয় সিরাজুল উলুম এবতেদায়ী মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র মোঃ শেখ আহমদ (৯) পেন্সিল কেনার জন্য দোকানে আসলে টমটমের ধাক্কায় প্রধান সড়কে পড়ে রক্তাক্ত হয়।

তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নেওয়ার পূর্বেই শেখ আহমদের মৃত্যু ঘটে। নিহত ছাত্র মোঃ শেখ আহমদ (৯) নয়াপাড়া গ্রামের জহির আহমদের পুত্র। ক্ষুদ্ধ জনসাধারণ টমটম ও চালককে আটক করে রাখে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি মোঃ শফিক খবর পেয়ে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় মেম্বার আব্দুল গাফফারের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ