বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

রংপুর সিটিতে আচরণবিধি লঙ্ঘন করায় আ.লীগ প্রর্থীকে দণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

শনিবার রাত সোয়া ৭টায় রংপুর নগরীর পায়রাচত্বর ও মাহিগঞ্জ সাতমাথা এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফ জানান, নগরীর পায়রাচত্বরে মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু তার বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করছিলেন। এতে করে ওই এলাকায় বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। খবর পেয়ে সেখানে গিয়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় সরফুদ্দিন আহমেদ ঝন্টু নির্বাচনী আচরণবিধি অমান্য করে রাস্তা বন্ধ করে প্রচারণা চালানোর অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়।।

তিনি আরো জানান, আচরণবিধি লঙ্ঘনকারী যে প্রার্থী হউক না কেন তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গকারীকে শোকজ করা হবে।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ