বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

ঝিনাইদহে বোমা ফাটিয়ে ঘরবাড়ি ভাংচুর-লুটপাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৬/৭ টি বাড়িতে ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলা ও লুটপাটের সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

হামলায় মুরাদ আলী (৩৪) নামের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিমলা-রোকনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন পক্ষের প্রায় অর্ধশত লোকজন সঙ্গবদ্ধ হয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেনের আত্নীয়-স্বজন ও তার পক্ষের লোকজনের উপর এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন।

এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে একদল স্বশস্ত্র দুর্বৃত্ত মনোহরপুর গ্রামে প্রবেশ করে। ৮ থেকে ১০টি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এসময় টিপু সুলতানের ছেলে টিটোন হোসেন ও আব্দুস সোবহানের ছেলে মামুন হোসেনের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে হামলাকারীরা। তারা নগদ টাকা, স্বর্ণের গহনা ও বেশকিছু আসবাবপত্র নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খানের কাছে হামলা, ভাংচুর ও বোমা বিস্ফোরনের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী থানার এসআই অমিত কুমার দাস জানান, ছাত্রলীগ নেতা ইসরাইল, তার বোন ও  মামুন নামের তিন জনের বাড়িতে ভাংচুর করা হয়েছে। এছাড়া রাস্তার উপর কয়েকটি বোমার বিস্ফোরণ হয়। আমরা আলামত উদ্ধার করেছি। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ