বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

কক্সবাজার ইজতেমায় এক বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 ইকবাল আজিজ
কক্সবাজার থেকে
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত কক্সবাজার তাবলিগী জেলা ইজতেমায় আবুল কাসেম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। 
শুক্রবার সকাল ১১ টায় ইজতেমা ময়দান সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় তিনি মৃত্যুবরন করেন।তিনি সদর উপজেলার পি এম খালী ইউনিয়নের জুমছড়ি গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।
পুলিশ সূত্র জানায়, বৃদ্ধ সকাল ১১ টায় রিকশা যোগে ইজতেমা প্রাঙ্গনে প্রবেশ করে। সে সময় রিকশা থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান।
কক্সবাজার সদর থানার ওসি ( অপারেশন) মঈন উদ্দিন বলেন, বার্ধক্যজনিত কারনে রিকশা থেকে পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। কক্সবাজার ইজতেমার জিম্মাদার আতাউল করিম বলেন জুম্মার নামাজের পর ইজতিমা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ