বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

মায়ের পাশে শায়িত হলেন আল্লামা আতহার আলী রহ. এর ছেলে আখতার শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি
আজ বাদ যোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী মসজিদ চত্ত্বরে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর চর শোলাকিয়ায় অবস্থিত বাগে জান্নাত কবরস্থানে মায়ের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা ও বিদগ্ধ আলেম আল্লামা আতহার আলী রহ. এর ছেলে আখতার শাহ।

আখতার শাহ গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

আল্লামা আতাহার আলী রহ. এর বড় ছেলে ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সফাপতি আল্লামা আযহার অালী আনোয়ার শাহ আওয়ার ইসলামকে বলেন আমার ছোট ভাই আখতার শাহ তিনি হযরত আতাহার আলী রহ. ৪র্থ সন্তান ও ২য় ছেলে ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন ব্যবসায়ী।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৯ বছর।  তিনি চার ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আল্লামা আনোয়ার শাহ তার সহোদর ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ