বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

কুমিল্লায় অশ্লীল সিডিসহ আটককৃতদের পরিচয় জানিয়েছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হান্নান চৌধুরী, কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ কুমিল্লায় বিপুল পরিমান পাইরেটেড ও অশ্লীল অডিও-ভিডিও সিডি তৈরীর সরঞ্জামাদিসহ পর্ণোগ্রাফি পাইরেসি চক্রের ১৯ জন সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে আটককৃতদের পরিচয় প্রকাশসহ বিস্তারিত জানানো হয়।

মঙ্গলবার রাত ৮ টা থেকে দেড় ঘন্টার অভিযান পরিচালনা করে কুমিল্লা টাউন হল সুপার মার্কেট থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো: সুমন, মো: মহিউদ্দিন সোহাগ, সুজন চন্দ্র দাস, নয়ন দত্ত, মো: তারেক, মো: কামরুল ইসলাম, মো: সাইফুল ইসলাম মিশু, জনি সাহা, আব্দুর রহিম, মো: রোমান, অজিত কুমার দে, শ্যামল চন্দ্র কর্মকার, সূর্য চক্রবর্তী, মো: রাফাত, মো: খোকন মাহমুদ, সৌরভ দাস, মোহাম্মদ আলী রিয়াদ, মাহমুদ হাসান ও অর্জুণ দেবনাথ।

[caption id="" align="alignnone" width="604"] উদ্ধারকৃত অশ্লীল সিডি[/caption]

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব ১১ সিপিসি কমান্ডার মেজর আরিফুর রহমান জানান, অশ্লীলতা ও পাইরেসি বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় টাস্কফোর্স এর এমআর আলম চৌধুরী নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে পর্ণোগ্রাফি ও পাইরেসী চক্রের ১৯ সদস্যকে আটক করা হয়েছে।

তিনি জানান, যুব সমাজকে পাইরেসির হাত থেকে উদ্ধারের নিমিত্তে আমরা এন্টি পাইরেসির এ অভিযান পরিচালনা করি। ১৯ জনকে প্রমাণ সাপেক্ষে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন পর্ণো ছবি সরবরাহের কাজেও জড়িত ছিলেন। এসব কাজে ব্যবহৃত পিসিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এসময় তাদের থেকে ২০ টি মনিটর, ২০টি সিপিইউ , ১টি ল্যাপটপ ও হার্ডডিস্ক, ৬ টি ক্যাবল এবং ২ হাজার ৪ শ ৯৫টি পাইরেটেড সিডি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ