বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

রাঙ্গামাটিতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার সকাল ১০টার দিকে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার তৈচাকমা চিরঞ্জীব দজরপাড়া এলাকায়  সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীকে দায়ী করেছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থনপুষ্ট সংগঠন ‘নব্য মুখোশ বাহিনী প্রতিবাদ কমিটি।

এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধ কর্মসূচির ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে নিজ বাড়িতে অনাদী রঞ্জন চাকমা সকালের খাবার খাচ্ছিলেন। তখন অতর্কিত ৬-৭ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান অনাদী রঞ্জন চাকমা।

পরে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ হামলায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা।

বিবৃতিতে সেন্টু চাকমা দাবি করে বলেন, নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা গত ১৫ নভেম্বর নানিয়ারচর আসার পর থেকে তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অনাদী রঞ্জন চাকমা।

এদিকে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও ২ নম্বর নানিয়ারচর সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা নানিয়ারচরে অবস্থান নেয়ার পর থেকে দিনদুপুরে বিভিন্ন গ্রামে ও থানা সদরে সশস্ত্র মহড়া, অপহরণ, লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চাঁদা দাবি করছে।

এদিকে অনাদী রঞ্জন চাকমা হত্যার প্রতিবাদে মঙ্গলবার নানিয়ারচরে প্রতিবাদ সমাবেশ এবং রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ পালন করেছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি। এ ছাড়া আগামী বৃহস্পতিবার সকাল-দুপুর রাঙ্গামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ