বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

গজারিয়ায় বাস খাদে পড়ে ৩৬ যাত্রী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাসষ্ট্যান্ড ও বাউশিয়া এলাকায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩৬ যাত্রী আহত হয়েছে।

এদের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যাত্রী মো: গিয়াস উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৭টায় ঢাকামুখী জোনাকী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৯৩০৯) ভবেরচর বাসষ্ট্যান্ড এলাকায় আসলে বিপরীতমুখী সবজি বোঝাই একটি পিকআপ ও একটি সিএনজিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় এটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

গজারিয়ার টেংঙ্গারচর ইউনিয়নের মীরেরগাও এলাকার নূরহোসেনের স্ত্রী জুলেখা বেগম ও কুমিল্লার দাউদকান্দি জিংলাতলা গ্রামের মো: জজ মিয়ার ছেলে মো: জুয়েলকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সার্জেন্ট যতিন ভক্ত জানান, জোনাকী পরিবহনের বাসটি বিপরীত মুখি কাঁচামালবাহী পিকআপকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে খাদে পরে গিয়ে এ দুঘটনাটি ঘটে। আহতদেরকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে সকাল সাড়ে ৭টায় বাউশিয়া এলাকায় মেঘনাম ষ্টীল কারখানার সামনে ঢাকামুখী অনির্বাণ পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ময়মনসিংহ জ-১১-০০৬৫) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গিয়ে ৬ যাত্রী আহত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ