বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

আমি রাজনীতির জন্য আসিনি: সোহেল তাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, এই মুহুর্তে রাজনীতি নয়।আমি রাজনীতির জন্য আসিনি আমি এসেছি আমার মায়ের নামে করা প্রক্রিয়াধীন হাসপাল বাস্তবায়ন করতে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করতে  চাই। নীতি ও আদর্শ বুকে ধারণ করে পথ চলতে চাই।

প্রায় ৩ বছর পর সোমবার সকাল ১০টায় দেশে ফিরে তার তার নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়ার নিজ বাড়ি সংল‎গ্ন দরদরিয়া চৌরাস্তা মাঠে তার মা সৈয়দা জোহরা তাজউদ্দীনের নামে সৈয়দা তাজউদ্দীন মা ও শিশু কার্ড বিতরণী ও স্মার্ট এমসিএইচ সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

 

দেশে প্রথম বারের মতো মা ও শিশুর স্বাস্থ্যের জন্য শিশু কার্ড বিতরণ ও স্মার্ট এমসিএইচ সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়ার প্রকল্প উদ্বোধন উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক লাজু শামসাদ হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিমিন হোসেন রিমি, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারওয়ার প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ