বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

রসিক নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার  ইসলাম:  ইতোমধ্যেই  রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

আজ সোমবার প্রতীক বরাদ্দ পাচ্ছেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে এ সিটি কর্পোরেশন নির্বাচনে।

এ পর্যন্ত মেয়র পদে ৭ জনসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচন রিটার্নিং অফিসসূত্রে এ তথ্য জানা গেছে।

মেয়র পদে শেষ পর্যন্ত জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হুসেইন মকবুল শাহরিয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩০৬ জন, ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা প্রার্থী ৬৭ ও ১৩ মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর ২১১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকছেন।

মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন- আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হুসেইন মকবুল শাহরিয়ার, বিএনপির কাওসার জামান বাবলা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, বাসদের আব্দুল কুদ্দুস ও ন্যাশনাল পিপলস পার্টির মো. সেলিম আকতার।

এই  নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ