বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

মানিকগঞ্জ জেলা ইজতেমা ৭,৮ ও ৯ ডিসেম্বর; প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফিজুর রহমান হারুন: আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর প্রথম বারের মত শুরু হতে যাচ্ছে মানিকগঞ্জ জেলা তাবলীগ ইজতেমা।

জেলা ইজতেমার জন্য জায়গা ঠিক করা হয়েছে মানিকগঞ্জ পৌরসভার হিজুলি আম্বালা কোল্ডস্টোরেজ এর সামনের বিস্তৃত মাঠটি।

ইতোমধ্যে জেলা ইজতেমার জন্য মাঠের প্রস্তুতির কাজে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন বিভিন্ন মাদরাসা, স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

জেলা ইজতেমায় গুরুত্বপূর্ণ ইলমি নসিহত, দাওয়াত ও তাবলিগের গুরত্ব সম্পর্কে আলোচনা করবেন দেশবরেণ্য আলেম ওলামাগণ।

মাঠের প্রস্তুতির ব্যাপারে ময়দানের জিম্মাদার শের আলী খানের সাথে কথা বললে তিনি জানান,
‘টংগী মাঠে বিশ্ব ইজতেমায় মুসল্লি বেশি হওয়ায়, দুটি পর্ব করেও জায়গা সংকুলান না হওয়ায় জেলাভিত্তিক ইজতেমার কাজ শুরু হয়েছে। মাঠের কাজ প্রায় শেষের দিকে, আগত মুসল্লিদের যাতে কোনো প্রকার কষ্ট না হয় সে দিকে গুরুত্ব দেয়া হচ্ছে।’

এদিকে আজ ৪ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা পুলিশ প্রশাসন ও পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ইজতেমা মাঠ পরিদর্শন করেন।

ইজতেমা মাঠ সম্পূর্ণ সি সি ক্যামেরার আওতায় থাকবে বলে জানা গেছে। মাঠের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যাবস্থা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে পুলিশ প্রশাসন সবার সাহায্য ও সহোযোগিতা কামনা করেছেন।

‘দাওয়াতুল হকের ইজতেমায় শরিক হওয়া সৌভাগ্যের বিষয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ