বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

শুরু হয়েছে কিশোরগঞ্জে জেলা ইজতেমার কাজের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

আগামী ২১, ২২, ও ২৩ ডিসেম্বরে কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের আঞ্চলিক জেলা ইজতেমা।

ইতোমধ্যে জেলা ইজতেমার জন্য ১০০ একর জমি জুড়ে ইজতেমা মাঠের প্রস্তুতির কাজে স্বেচ্ছাশ্রমের অংশ নিয়েছেন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানরা।

উক্ত জেলা ইজতেমায় ইলমি আলোচনাসহ ইসলামী দাওয়াতের আলোচনা করবেন দেশ বিদেশের শীর্ষ উলামায়ে কেরাম।কিশোরগঞ্জে  জেলা ইজতেমায় প্রায় সব থানা থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিবেন।

প্রস্তুতির ব্যাপারে  ইজতেমার তদারকির দায়িত্বে থাকা মুরব্বি সীরাজুল হুদার সাথে কথা বললে তিনি আওয়ার ইসলামকেজানান, টঙ্গি মাঠে বিশ্ব ইজতেমার মুসল্লী আগের তুলনায় বেশী হওয়ায়, দুটি পর্ব করেও জায়গা না দিতে পারায় জেলা ভিত্তিক ইজতেমার কাজ শুরু হয়েছে।

ইজতেমার ইন্তেযামী কমিটির সাথে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা প্রশাসক সহ প্রশাসনের সকল কর্মকর্তা ইজতেমার কাজে সহযোগিতা করছেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ