শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

ফুফু’র পর এবার আপন চাচিকে নিয়ে ভাতিজা উধাও!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জে ফুফুকে নিয়ে ভাতিজা উধাও হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাগড়াছড়িতে আপন চাচিকে নিয়ে এক ভাতিজা উধাও হওয়ার খবর পাওয়া গেছে।

গত বুধবার পার্বত্য খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামের আবদুল বারেকের ছেলে শাহাদাত হোসেনের স্ত্রী আমেনা(৩৩) বেগম এবং ভাতিজা ইলিয়াছ(২২) এলাকা থেকে উধাও হওয়ার পর এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। শাহাদাত হোসেন জানান, আমেনা বেগমের সাথে ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী।

শাহাদাত হোসেন প্রায় এক যুগ ধরে  চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। এই সুযোগে তার আপন বড় ভাই দেলোয়ার হোসেনের ছেলে টমটম চালক ইলিয়াছের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

চাচি-ভাতিজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার সকালের দিকে দুই সন্তানকে নিয়ে টমটম চালক ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

এরপর বুধবার রাত ১২টার দিকে ইলিয়াছের টমটম খাগড়াছড়িতে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। তাদের দুইজনের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ