বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

খুলনায় ইসলামী আন্দোলনের নেতার দোকান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ মোঃ নাসির
খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার রুপসা উপজেলার ২নং আইচগাতী ইউনিয়নের প্রচার সম্পাদক মুহাম্মদ ইমাম হোসেনের দোকান আগুনে পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত ( ২ ডিসেম্বর ) আনুমানিক তিনটায় থেকে সাড়ে তিনটার দিকে কে বা কারা দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানটি পুরোপুরি ধংস হয়ে যায়।

ইমাম হোসেন জানান, কাচারীঘাট সংলগ্ন তার একটি হোটেল রয়েছে যেখানে প্রতিদিন পরটা, পুরী এবং সিঙ্গারা বেচাকেনা করেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে বেচাকেনা শেষে বাসায় চলে যান। আজ সকালে লোকজনের কাছে খবর পেয়ে বাজারে গিয়ে দেখেন আগুনে পুরে ছাই হয়ে গেছে গেছে তার দোকান।

এ ঘটনা কে বা কারা করেছে এ বিষয়ে বাজারে নৈশপ্রহরী কিছু জানেন না বলে জানান।

এলাকার বাসিন্দা মিল্কী দেয়াড়া মসজিদের সভাপতি শেখ মোঃ আফজাল হোসেন জানান, ইমাম হোসেনের মতো একজন ভদ্র, শান্ত ছেলে এলাকায় কম। ওর কোনো শত্রু আছে কিনা আমার জানা নেই।

তিনি বলেন, দোকান পোড়ানোর পেছনে দুটি কারণ হতে পারে, সেটা হলো ওর দোকানে সবচেয়ে বেচাকেনা ভালো আর সব নামাজি লোক ওই দোকানে নাস্তা করে।

ক্ষতিগ্রস্থ ইমাম হোসেন রুপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এই ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ