রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

কিশোরগঞ্জে আটশত পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার আটশত পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মহামান্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। শনিবার বিকালে উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা ও থানেশ্বর গ্রামে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান চৌধুরী, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজর মো. মনির উদ্দিন মজুমদার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ