বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে প্রভাষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল
জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতার জের ধরে আবু তৌহিদ জুয়েল (৪০) নামের এক প্রভাষক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে প্রভাষকের নিজ বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তৌহিদ সেলবরষ ইউনিয়নের কায়িয়াম গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক।

জানা যায়, একই গ্রামের আ. খালেকের ছেলে আ. রাজ্জাকের সাথে আবু তৌহিদ জুয়েলের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু তৌহিদ জুয়েল গুরুতর আহত হলে বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি সুরজিৎ তালুকদার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি প্রভাষক আবু তৌহিদ জুয়েলের লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি সুরজিৎ তালুকদার’র অভিযানে দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কৃতরা হলেন আব্দুল খালেক (৬৫), আব্দুর রাজ্জাক (৫০)।  অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ