বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

প্রেমিকাকে নিয়ে পার্কে আড্ডা, প্রেমিককে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে পার্কে প্রেমিকার সাথে বসে গল্প করার সময় রনি হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যায় শহরের কালেক্টরেট পার্কে বান্ধবীর সাথে বসে গল্প করার সময় এ ঘটনা ঘটে।

রনি শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার আলী হোসেনের ছেলে।

রনির বান্ধবী ইভা আক্তার রত্না বলেন, বিকেলে বন্ধু রনির সাথে বসে কালেক্টরেট পার্কে গল্প করছিলাম। সন্ধ্যার দিকে কয়েক যুবক এসে রনিকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় রনিকে হাসপাতালে ভর্তি করি।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সাইদুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালী থানার এসআই আসাদুর রহমান বলেন, রনি নামের এক যুবককে ফিরোজ নামের এক সন্ত্রাসী তার লোকজন নিয়ে ছুরি মেরেছে বলে শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ