বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

চাঁদপুরে ইজতেমা মাঠে থেকে ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরে শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা ইজতেমা ময়দান থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। দীন ইসলাম নামের (৫০) ওই চোর মোবাইল ও বেশ কিছু টাকা চুরি করার সময় ধরা পড়ে।

বৃহস্পতিবার ইজতেমায় দায়িত্ব পালনকারী পুলিশের একটি দল আটক করে।

ঘটনাস্থলে অবস্থানকারী চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফজাল হোসেন জানান, কয়েকটি মোবাইল ফোন সেট ও টাকা নিয়ে ইজতেমার মূল প্যান্ডেল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল এক ব্যক্তি। এ সময় পুলিশের কয়েকজন সদস্য ধাওয়া দিয়ে ওই ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুটি মোবাইল ফোন সেট ও প্রায় ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযুক্ত দীন ইসলাম পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি কৌশলে জটলার মধ্যে থাকা মুসল্লিদের পকেট হাতিয়ে এসব নিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, তাবলিগের এই ইজতেমায় অংশগ্রহণকারী শতাধিক বিদেশিসহ লক্ষাধিক মুসল্লির জন্য পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রায় চার শ নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা স্থাপন করে নিয়ন্ত্রণ কক্ষে তা মনিটরিং করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ