বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

যুবলীগের মঞ্চে আগুন ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে মঞ্চের একপাশের কাপড় পুড়ে গেছে।

এদিকে এ ঘটনা কেন্দ্র করে পুরো শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার পর উপজেলার সম্মেলন স্থান বঙ্গবন্ধু চত্বর, হারুণ পার্ক ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার জানান, গৌরীপুরে আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের মঞ্চে আগুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি সামাল দিতে ও অপ্রীতিকর ঘটনার আশংকায় দুপুর ১২টায় সম্মেলন স্থান বঙ্গবন্ধু চত্বর, হারুণ পার্ক ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তপন সাহা জানান, গৌরীপুর উপজেলা যুবলীগ ১৪ বছর পর কাউন্সিলকে ঘিরে মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ