শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

ময়মনসিংহে গৌরীপুর উপজেলার ইউএনওর বাসায় বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে যুবলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল ঘিরে উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে যুবলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। পরে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের বাসভবনে পেট্রল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়াও শহরে বেশ কয়েকটি স্থানে ককটেল হামলা চালানো হয়। রাতে সম্মেলনের একটি প্যানা ও পর্দায় অগ্নি সংযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের বর্তমান সভাপতি নিজেও একজন সভাপতি প্রার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক ইকবাল আহসান আজাদ লিটনও সভাপতি প্রার্থী। এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গত বুধবার (২৯ নভেম্বর) রাত থেকে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে ১৪৪ ধারা জারির প্রতিবাদে উপজেলা অফিসে ইউএনওর সামনেই বিক্ষোভ করেন যুবলীগ নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ