বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

ময়মনসিংহে অস্ত্র কারখানার সন্ধান ; আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আকুয়া নাসিরাবাদ কলেজ সংলগ্ন একটি বাড়িতে  অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-১৪ ওই বাড়ি থেকে ৪টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি পিস্তলের ম্যাগজিন, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি তলোয়ার, ৫টি চাকু, ২টি ছোড়া, দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- সোহেল ও আরমান। আটক আরমানকে জিঙ্গাবাদ করে ছেড়ে দেয়া হয়। সোহলেকে জিঙ্গাসাবাদ অব্যাহত রেখেছে।

র‌্যাব অধিনায়ক শরিফুল ইসলাম বুধবার দুপুরে প্রেসব্রিফিং করে জানান, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তুফা স্বপনের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করেন।

শহরের আকুয়া উত্তর পাড়া মিলনবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ঘটনাস্থল থেকে সোহেলকে আটক করা হয়। অভিযান পরিচালনাকালে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নুরু উদ্দিন, পলাশ ও রাজু নামে কয়েকজন পালিয়ে যায়। বাকী আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ