শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস

সুনামগঞ্জের হাওরের পানি নিষ্কাশনে ধীর গতি; দুশ্চিন্তায় কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল
সুনামগঞ্জ থেকে

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বোরো ধানের ভাণ্ডার খ্যাত পাকনা হাওরে বোরো জমির বীজতলা এখনো পানিতে তলিয়ে থাকায় কৃষকরা পড়েছে চরম বিপাকে।

প্রতি বছর এমন সময় ধানের চারার জন্য বীজতলা প্রস্তুত হয়ে যায়। চলতি বছর বীজ ধানের সংকট ও ধীর গতিতে হাওরের পানি নিস্কাশন হওয়ায় বীজতলা ভাসমান না হওয়ায় বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। বীজ তলা তৈরি নিয়েও কৃষকদের অনিশ্চিয়তার শেষ নেই।

স্থানীয় কৃষকেরা জানান, বর্তমানে যে গতিতে পানি নিস্কাশন হচ্ছে তাতে বীজতলা ভেসে উঠতে আরো অনেক দিন সময় লাগবে। ফলে চলতি মওসুমে ব্যাহত হতে পারে হাওরের বোরো আবাদ।

কৃষকদের সাথে কথা বলে আরো জানা যায়, যে ধানের চারা দেরিতে রোপন করা হলে ধান পাকতেও দেরি হবে। এতে করে আবারও বন্যার কবলে পড়ার আশঙ্কা থেকে যায়।

স্থানীয় কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী বলেন, গত বছর ফসল নষ্ট হওয়ায় এবার কৃষকরা একটু আগেই চারা রোপন করার চেষ্ঠা করছেন। পানি নিষ্কাশন দেরিতে হওয়ায় কৃষকরা একটু সমস্যায় পড়েছে।আশা করি কয়েক দিনের মধ্যই পানি নেমে যাবে।

এতে কৃষকদের বোরো আবাদ ব্যাহত হওয়ার তেমন আশঙ্কা নেই বলেও তিনি মনে করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ