শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার হাসপাতালের প্রধান সহকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 
মঙ্গলবার বিকালে নরসিংদী জেলা হাসপাতালের প্রধান সহকারী আশরাফুল পাঠান সুমন ও প্যাথলজি সহকারী রেজাউল করিমকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুদক।

নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রধান সহকারীর নিজ কক্ষ থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (ঢাকা-২) উপপরিচালক মোর্শেদ আলম জানান, নরসিংদী জেলা হাসপাতালের কাপড় ধোলাই কাজের বিল উত্তোলন ও পরবর্তীতে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের মালিক নাছির মিয়ার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন ওই কর্মকর্তা।

এর আগে দুই দফায় প্রধান সহকারী আশরাফুল ইসলাম এক লাখ ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে বাকি এক লাখ টাকা ঘুষ চাইলে দুদকের সহায়তা নেয় ওই ব্যবসায়ী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় অভিযুক্ত প্রধান সহকারী ও তার অপর সহযোগীকে নগদ এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ