শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা

সাভারে ছাত্রলীগের টর্চার সেলে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রবিবার দুপুরে সাভার কলেজ প্রশাসন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এব্ং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার নেতৃত্বে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের দলীয় কর্মকাণ্ডে ব্যবহার হওয়া কলেজের একটি কক্ষ ‘শিক্ষার্থীদের টর্চার সেল’ হিসেবে ব্যবহার হওয়ার অভিযোগে তালা ঝুলিয়ে দিয়েছেন।

নজরুল ইসলাম মানিক জানান, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের কক্ষ অবৈধভাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দখল করে রেখেছিল। এছাড়া তারা কলেজের শিক্ষার্থীদের ওই কক্ষে নিয়ে আটকে রেখে টর্চার করতো।

ছাত্রীদের ইভটিজিং ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে কলেজের ভেতরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালাতো। বিষয়টি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে অবগত করা হলে তার নির্দেশে রবিবার সকালে ওই কক্ষটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

কলেজের একাধিক শিক্ষার্থী ও শিক্ষক অভিযোগ করেন, দীর্ঘ দিন যাবত ওই কক্ষটি অবৈধভাবে দখল করে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবহার করতো। মিছিলে বা ছাত্রলীগের কোনো কর্মসূচিতে কোনো ছাত্র না গেলে তাদের ধরে নিয়ে এসে ওই কক্ষে মারধর করা হতো।

কলেজের ভাইস প্রিন্সিপাল হেনা আফরোজ জানান, ২১ নভেম্বর অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি অমিত দত্ত ও সাধারণ সম্পাদক তাজুল ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী নিয়ে এসে এক শিক্ষার্থীর হাতে নকল তুলে দেয়।

তিনি বিষয়টি পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়টি অবগত করান। পরেতারা ওই কক্ষটিতে তালা ঝুলিয়ে দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ