বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

সাভারে নারী এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকার উপকণ্ঠ সাভার মডেল থানার সরকারি বাসা থেকে উপপরিদর্শক (এসআই) তাহমিনা খাতুনের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার রাত ৯টার দিকে ওই বাসা থেকে তাহমিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, এসআই তাহমিনা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। স্বামী ও দুটি শিশু নিয়ে চারতলা কোয়ার্টারের নিচতলার ফ্ল্যাটে থাকতেন তিনি। পুলিশ বলছে, তাহমিনা আত্মহত্যা করেছেন।এখনো মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির জানান, সন্ধ্যার পর কোনো একটি সময় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তাহমিনা। তবে রাতে ঝুলন্ত লাশ দেখেই বিষয়টি জানাজানি হয়।

ওসি জানান, বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ