বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

ছাত্র মজলিস সিলেট জেলার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব ও পশ্চিম জেলার যৌথ উদ্যোগে শুক্রবার (২৪ নভেম্বর) জেলা মজলিস মিলনায়তনে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে শিক্ষা সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দীন।

পশ্চিম জেলা সভাপতি মোহাম্মদ জারির হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম খাঁন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহিন।

দারসে কুরআন পেশ করেন ছাত্র মজলিসের সিলেট পূর্বজেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল হাদি।

দিনব্যাপী শিক্ষা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সিলেট পশ্চিম জেলা সভাপতি মাওলানা জুনায়েদ আহমদ, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারী জাকির হোসাইন সাঈদ, পূর্বজেলা সেক্রেটারী জাবের আল হাসান, বায়তুলমাল সম্পাদক আসাদুর রহমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান, পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলাইমান আহমদ হুজাইফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ