বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

শানে রেসালাত সম্মেলন; শেষ দিনে বয়ান করবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহাসিক জামিয়াতুল ফালাহ মাঠে আজ শেষ হবে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালেত সম্মেলন।

দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে আজ দেশবরেণ্য উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন।

আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফীর আলোচনা ও দোয়ার মাধ্যমে শেষ দুই দিনব্যাপী সম্মেলন।

আজ জোহরের নামাজের পরপরই সম্মেলনের কার্যক্রম শুরু হবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন হেফাজতের ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, আজ আধা ঘণ্টা আগে অর্থাৎ ১.৩০ মিনিটে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী জোহরের পরপরই বয়ান করবেন।

এছাড়াও বেশ কয়েকজন খ্যাতিমান বক্তা আলোচনা করবেন। এদের মধ্যে মাওলানা মামুনুল হক, ড. আ ফ ম খালিদ, মাওলানা আজিজুল হক মাদানী, মুফতি ফয়জুল্লাহ প্রমুখ রয়েছেন।

বয়ান শেষে আমিরে হেফাজত আগামী বছর শানে রেসালত সম্মেলনের তারিখ ও দেশের প্রধান প্রধান জেলা শহরে শানে রেসালত সম্মেলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আগামী বছর ২৯ও ৩০ নভেম্বর শানে রেসালাত সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

মিরপুরে মসজিদুল আকবর কমপ্লেক্স দখলের চেষ্টা, চলছে দফায় দফায় হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ