বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

এবার লক্ষীপুরে আরেক ‘তুফান’ শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  চলতি বছরের জুলাই-এ বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে দিয়েছিলো বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার। তিন মাস আগের বর্বর ওই ঘটনার প্রতিবাদে এখনো দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মানববন্ধন হচ্ছে।

এর মধ্যেই লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা শ্রমিক লীগের নতুন সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার এক আসামিকে। সাধারণ সম্পাদক হয়েছেন অস্ত্র, মাদক, অপহরণসহ সাত মামলার আরেক আসামি।

গত বছর ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হন কমিটির নতুন সভাপতি আজাদ হোসেন চৌধুরী। সাধারণ সম্পাদক জহির সর্দার সর্বশেষ গত জুলাই মাসেও গ্রেপ্তার হন অপহরণের একটি মামলায়। গ্রেপ্তারের পর দুজনের ছবি তুলে তখন রায়পুর থানার নামে খোলা ফেসবুক পাতায় প্রচার করেছিল পুলিশ।

লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগ গত সোমবার রাতে রায়পুরের নতুন কমিটি অনুমোদন দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, ‘তুফান-কাণ্ডে’ এমনিতেই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এরপরও কমিটিতে ধর্ষণ মামলার আসামিরা কীভাবে নেতৃত্বে এলেন, বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে জানাবেন তাঁরা।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হুদা বলেন,  রায়পুর পৌর শ্রমিক লীগের পাঁচ সদস্যের এই কমিটির দুজনের বিষয়ে তাঁর আপত্তি ছিল। কিন্তু একটি ‘শক্তির’ কারণে কমিটি অনুমোদন করতে হয়েছে। অবশ্য ওই শক্তি কী তা স্পষ্ট করতে চাননি তিনি।

গত ১১ ফেব্রুয়ারি রায়পুর উপজেলা ও পৌরসভা শ্রমিক লীগের সম্মেলন হয়। এর নয় মাস পর একসঙ্গে গত সোমবার দুটি কমিটি ঘোষণা করা হয়। রায়পুর পৌর শ্রমিক লীগের সভাপতি আজাদ হোসেন চৌধুরীকে ছাত্রী (১৩) ধর্ষণের মামলায় গত বছরের ২১ জানুয়ারি গ্রেপ্তার হন। এখন তিনি জামিনে রয়েছেন। ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি রায়পুর ছেড়ে চলে যায়।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা জানিয়েছেন, মামলা করার পর আজাদের লোকজন তাঁকে হুমকি দেয়। বিভিন্ন মাধ্যমে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। মেয়ে ধর্ষণের ঘটনায় তিনি সরকারের কাছে বিচার চান।

তবে আজাদ হোসেনের দাবি, ধর্ষণ মামলাটি মিথ্যা। কিছুদিনের মধ্যে আদালতে রায় হবে। তাতে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। দলের একটি পক্ষ মামলাটি করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কমিটির সাধারণ সম্পাদক জহির সর্দারের বিরুদ্ধে অপহরণ, মাদক ব্যবসা, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে রায়পুর থানার পুলিশ জানায়। এর মধ্যে ছয়টি মামলারই তিনি এজাহারভুক্ত আসামি। সর্বশেষ গত ৫ জুলাই উপজেলার সাইচার গ্রামের নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, জহির সর্দারের পুরো পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর পরিবারের চার সদস্য মাদক-সংক্রান্ত মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

এর মধ্যে মাদকের একটি মামলায় জহিরের বাবা করিম সর্দারের বিরুদ্ধে নিম্ন আদালত সাজাও দেন। এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করেন। গত বছর জহিরের ছোট ভাই মো. মোসলিমের ইয়াবা আস্তানায় পুলিশ অভিযান চালায়। সেখানে গোলাগুলির একপর্যায়ে পায়ে গুলিবিদ্ধ হন তিনি।

পৌর শ্রমিক লীগের সভাপতি পদের প্রার্থী ছিলেন নাজমুল আলম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অস্ত্র ও ধর্ষণ মামলার আসামিদের দিয়ে শ্রমিক লীগের কমিটি করা দুঃখজনক। কমিটির নেতৃত্বে এ ধরনের লোক এলে ভালো মানুষ রাজনীতি থেকে সরে যাবেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ