শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস

পরীক্ষা হলে ঢুকতে না দেয়ায় পুলিশ পিটিয়ে আহত করলেন ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেয়ায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতা।

গতকাল সোমবার পাবনার সাঁথিয়ায় এ ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশ দুজনকে আটক করলেও পরে একজনকে ছেড়ে দেয়।

পুলিশ জানায়, গতকাল সকালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হওয়ার পর পরই সোনাতলা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন নাগডেমড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সস্পাদক আরমান হোসেন মানিকসহ সাত-আটজন নেতাকর্মী।

এ সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম শফিক তাঁদের ঢুকতে বাধা দিলে আরমানসহ কয়েকজন মিলে তাকে বেধড়ক পিটিয়ে জখম করেন।

আরমান হোসেন মানিক (২২) নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-উর-রশিদের ছোট ভাই।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি, সাঁথিয়া-বেড়া সার্কেল) আশিস বিন হাসান ঘটনাস্থলে গিয়ে মানিককে আটক করেন।

পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ