বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

এবার মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেদগাড়ী নুরানী হাফেজিয়া মাদরাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম মো. সিজান (১৭)।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিজান উপজেলার ঘোষগ্রামের আব্দুর বারিকের ছেলে। উক্ত মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

মাদরাসার ছাত্ররা জানায়, প্রতিদিনের মতই ক্লাস শেষে সিজান রাতে বাড়ি চলে যায়। কিন্তু অনেক রাত হলেও সিজান বাড়িতে না যাওয়ায় তার বাড়ির লোকজন মাদরাসায় খুঁজতে আসেন।

খোঁজাখুজির একপর্যায়ে মাদরাসার নতুন একটি ঘরে সিজানের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে থানায় খবর দেয়া হয়।

রানীনগর থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার ৪ জন ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল ঢাকার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের পাশে অবস্থিত একটি হেফজখানা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধা করা হয়।

ঢাকায় মাদরাসা থেকে শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ