বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে টিটু রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন টিটু রায়।

দুই দফায় আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার টিটু রায়কে আদালতে হাজির করা হলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়।

পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে টিুটু রায়কে কারাগারে পাঠানো হয় বলেও তিনি জানান।

মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে গত ৫ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের স্থানীয় আলমগীর নামে এক ব্যবসায়ী গঙ্গাচড়া থানায় আইসিটি আইনে এ মামলা দায়ের করেন।

এ নিয়ে গত ১০ নভেম্বর (শুক্রবার) ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এরপর ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভোরে টিটুকে গ্রেপ্তারের পর গঙ্গাচড়া থানা থেকে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ