শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস

হাটহাজারীতে পরীক্ষা কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থীকে থাপ্পড়; শিক্ষিকা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী থেকে

চট্টগ্রাম হাটহাজারীতে পরীক্ষা কেন্দ্রে এক পিএসসি পরীক্ষার্থীকে চড়-থাপ্পড় দেয়ার ঘটনা ঘটেছে। এই অভিযোগের দায়ে ফেরদৌস আঞ্জুমান আরা নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে প্রত্যাহার করা হয়েছে।

প্রহৃত হওয়া পরীক্ষার্থী উপজেলার মেখল ইউনিয়নের জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মাহিয়া আজম মিনি(১০)। প্রত্যাহার হওয়া শিক্ষিকা আলীপুর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

১৯ নভেম্বর (রবিবার) ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রথম দিনে মেখল ইউনিয়নের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা কেন্দ্র মেখল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, যথাসময়ে পিইসি পরীক্ষার্থী মাহিয়া আজম মিনি পরীক্ষা দিতে যায়। কেন্দ্রের তিন নম্বর কক্ষে তার আসন নম্বর ৪০৯১। যথারীতি পরীক্ষা শুরু হওয়ার পর সে উত্তরপত্রে লিখতে থাকে। ওই কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফেরদৌস আঞ্জুমান আরা পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলতে থাকেন।

কিন্তু পরীক্ষার্থী মাহিয়া আজম মিনি শিক্ষকের উত্তরের দিকে খেয়াল না করে খাতায় তার নিজের মতো উত্তর লিখতে থাকে। শিক্ষক ফেরদৌস আঞ্জুমান আরার বলে দেয়া উত্তর মাহিয়া আজম মিনি তার খাতায় যথাযথভাবে না লেখায় তিনি ক্ষীপ্ত হন।

এ সময় তিনি মাহিয়া আজম মিনিকে গালে দুটি ও মাথায় থাপ্পড় দিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে। ওই পরীক্ষার্থী মাত্র ৮৭ নম্বরের উত্তর খাতায় লিখে পরীক্ষা শেষে বাড়ি গিয়ে মায়ের কাছে ঘটনাটি জানান।

হাটহাজারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা আলম গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি অবগত হওয়ার পরপরই রবিবার সন্ধ্যায় আমরা ওই শিক্ষিকাকে প্রত্যাহার করে নিয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ