বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

সাতক্ষীরায় আ’লীগ নেতার মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সলেমান গাজী (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার কৈখালী গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশ থেকে ওই নেতার মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়।

নিহত সলেমান গাজী শোভনালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। তিনি এলাকার ভূমিহীনদের একটি অংশের নেতৃত্ব দিচ্ছিলেন।

শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোনায়েম হোসেন জানান, রাতে সলেমান গাজী তার ভাগিনা আবু সালেক ও চাচাতো ভাই আবদুর রশীদের সঙ্গে ক্যারাম খেলে বাড়ি ফেরেন।

পরে রাত ৯টার দিকে তার মোবাইল ফোনে কল এলে তিনি ফের বাড়ি থেকে বের হয়ে যান। এর পর সকালে বেড়িবাঁধের পাশে তার গলাকাট লাশ পাওয়া যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ