বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া আল হোসাইন
নীলফামারী প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) খাবার খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিংয়ে ফাও খেতে যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের অনুসারী আল আমিন।

ওই সময় পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বিপুল রায় তাতে বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। বিষয়টি বিপুল রায় তার বন্ধু ওই হল ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃত সাধারণ সম্পাদক মৃতীশ চন্দ্রকে জানালে তিনি আল আমিনকে চড় থাপ্পড় মারে।

খবর পেয়ে নোবেল শেখ গ্রুপের নেতাকর্মীরা বঙ্গবন্ধু হলের ৩০৪ নম্বর কক্ষে মৃতীশ চন্দ্রের কক্ষ ঘেরাও করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মৃতীশ ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় পার্কের মোড়ে মহড়া দেয়।

এ সময় নোবেল শেখের অনুসারীরা বঙ্গবন্ধু হল থেকে বের হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেস্টা করেন।

পরে ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখকে নিয়ে বৈঠকে বসেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) ফরিদ উল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। কারও ব্যক্তিগত ঘটনার দায়ভার ছাত্রলীগ নেবেনা বলেও জানান তিনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ