মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নামাজের সময় নির্ধারণে আধুনিক প্রযুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ বিন রফিক

মহাকাশ পর্যবেক্ষণের জন্য আধুনিক ক্যামেরা টেকনোলজি এবার বৃটেনে ফজর নামাজের সময় নির্ধারণের জন্য ব্যবহার হতে যাচ্ছে। দেশে সবাই একসাথে যেনো নামাজ আদায় করতে পারে সে জন্যই এই ব্যবস্থা।

ফজর নামাজ সূর্য উদয়ের পূর্বে পড়া হয়। আর এ কারণে লোকেরা বিভিন্ন মসজিদে পৃথক সময় নির্ধারণ করে আলাদা আলাদা সময়ে সালাত আদায় করে থাকে। কাছাকাছি মসজিদগুলোরও একই চিত্র।
ব্রিটেনের প্রভাবশালী জাতীয় দৈনিক দি টাইমসের সূত্রানুসারে ওপেন ফজর প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় এই নতুন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে।

ড.শাহেদ মীর আলী হলেন এই প্রজেক্টের একজন অন্যতম কর্ণধার। যিনি ফজরের নামাজের যথাযথ সময় নির্ধারণের জন্য এই টেকনোলজির ব্যবহার বিভিন্ন মসজিদে করছেন। এটাকে তিনি খোলা আকাশ থেকে তথ্য সংগ্রহ করার কাজে ব্যবহার করেন।
এর জন্য এমন লাইট সেন্সেটিভ ক্যামেরা ব্যবহার করা হচ্ছে যা ৩৬০ ডিগ্রি ছবি গ্রহণে সক্ষম।

প্রজেক্টের আওতায় এই ক্যামেরাকে প্রথমে একটি ছাদে স্থাপন করা হয়েছে যা এক বছর ধরে ফজরের সময়গুলোতে আকাশের ২৫ হাজার ছবি নিবে।

গবেষক ও ওলামায়ে কেরাম এই ছবিগুলো যাচাই করে বার্মিংহাম অঞ্চলের দেড় লাখ মুসলিমদের জন্য বিদ্যমান ১৭০টি মসজিদে মুসল্লিদের নিজামুল আওকাত সময় তথা সময় শৃঙ্খল নির্ধারণ করেছেন।

এই প্রজেক্টের বিস্তারিত বিবরণ অনলাইনে প্রকাশ করা হয়েছে। এখন লন্ডন সহ পিটার বোর্ফ ইত্যাদি অঞ্চলে কাজ করার প্রকল্প বাস্তবায়ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র: ডন নিউজ ডটকম

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ