শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস

২০ জনকে আলেম বানিয়ে বিদায় নিলেন সালেহা বেগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদী জেলার এক মহিয়সী নারী সালেহা বেগম। শনিবার তিনি ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ইন্তেকালের আগে পুত্র ও নাতিসহ পরিবারের ২০ জনকে আলেম বানিয়েছেন। যাদের অনেকেই বিভিন্ন মাদরাসা ও মসজিদসহ দাওয়াতি কাজে জরিত রয়েছেন।

সালেহা বেগমের বড় ছেলে মাওলানা কাজী রফিক আহমদ নরসিংদীর বিখ্যাত কওমি মাদরাসা মেরাজুল উলুম বৌয়াকুড় এর প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতিও ছিলেন। এছাড়াও তিনি নরসিংদী জেলা কাজী সমিতির সভাপতি।

গত শনিবার সকাল ১০ টায় সালেহা বেগম তার নিজ বাড়িতে বাধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যা ও নাতি-নাতনিসহ বহুসংখ্যক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

একই দিন বাদ আছর বৌয়াকুড় মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরী, খেলাফত মজলিশ নরসিংদীর সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরীসহ অনেক আলেমে দীন।

জানাজা নামাজে ইমামতি করেন মরহুমার ছেলে মাওলানা মুকতাদীর আহমদ। তাকে নরসিংদী গাবতলী গোরস্থানে দাফন করা হয়েছে।

-ফাইল ছবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ