শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশনের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক হাসপাতাল আর্তমানবতার সেবায় বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে।

হাসপাতালটিতে মেডিসিন, নিউরোমেডিসিন, গাইনি, ইএনটি ও জেনারেল সার্জারিসহ সব ধরনের চিকিৎসা কার্যক্রম নিয়মিতভাবে চলছে।

চিকিৎসা ব্যয় বহনে অক্ষমদের জীবনের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের উদ্যোগে মানবতার কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে আগামী ২৪ নভেম্বর শুক্রবার ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প করবে।

উল্লেখ্য, বিশিষ্ট প্লাস্টিক সার্জন প্রফেসর ডা: সৈয়দ শামসুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীর বিনামূল্যে অপারেশন করবেন।

ঠোঁটকাটা-তালুকাটা অপারেশনে আগ্রহী রোগীরা দ্রুত রেজিস্ট্রেশন করতে পারেন নিচের ঠিকানায়।

যোগাযোগ : ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল, ২৪/বি, আউটার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা : ফোন : ৯৩৩৬৪২১-৩, মোবাইল ০১৯৮১৪১৫৪০৩, ০১৭৪৯২০১৭৮২। বিজ্ঞপ্তি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ