বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

পুলিশ পরিচয়ে প্রতারণা করতে গিয়ে আটক দুই ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ পরিচয়ে প্রতারণা করতে গিয়ে আটক হলেন দুই ব্যক্তি। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা ঘটে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকা থেকে তাঁদের আটক করে।

আটক দুজন হলেন গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাজীপাড়া মহল্লার রনি ব্যাপারী (৩৮) ও ৯নং ওয়ার্ডের ইবাদ আলী মিস্ত্রির পাড়া মহল্লার সোহরাপ মোল্লা (৩৮)।

জানা যায়, সকালে রাজবাড়ী শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে রনি ব্যাপারী ও সোহরাপ মোল্লা যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে থাকে। এ সময় তাঁদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকের একাধিক মামলাও রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ