শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভারতে আরশাদ মাদানির বিরুদ্ধে এফঅাইআর (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
অাওয়ার ইসলাম

ভারতের প্রখ্যাত বর্ষীয়াণ আলেম ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানির বিরুদ্ধে উস্কানী মূলক বক্তব্য দেয়ার অভিযোগ এনে এফঅাইআর দাখেল করা হয়েছে৷

ভারতীয় কয়েকটি গণমাধ্যমের সূত্র মতে, একটি কনফারেন্সে আরশাদ মাদানির দেয়া বক্তব্যের ব্যাপারে বলা হচ্ছে তা উস্কানী মূলক বক্তব্য ছিলো৷ এরই ভিত্তিতে বিশ্বজিৎ নামে এক ব্যক্তি আরশাদ মাদানি ও কনফারেন্সে অংন নেয়া আরেক বক্তা, রাজনৈতিক বিশ্লেষক হিরণ গৌহিনের বিরুদ্ধে এফঅাইআর দাখেল করেছে৷

অভিযোগে বলা হয়েছে, মাওলানা আরশাদ মাদানি গত ১৩নভেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি কনফারেন্সে বলেছিলেন, ‘যদি ন্যাশনাল রেজিস্ট্রেশন অব সিটিজেনে’র করা সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করা হয় তাহলে আসাম প্রদেশে আগুন জ্বলে উঠতে পারে৷ এবং হত্যাকাণ্ড ঘটারও আশংকা রয়েছে৷’

ওই কনফারেন্সে মাওলানা আরশাদ মাদানি ছাড়াও রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবিগণ উপস্থিত ছিলেন৷

উর্দু সংবাদ সংস্থা ইউএনআই জানিয়েছে, আসামা প্রদেশের মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির নেতা সর্বানন্দ সোনোয়াল আরশাদ মাদানির সমালোচনা করে বলেছে, ‘যে ব্যক্তিই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে তাকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না’

[embed][/embed]

 

সূত্র: উর্দু পয়েন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ