বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

’আলেম-ওলামার সান্নিধ্যে এলে ঈমান বৃদ্ধি পায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের সান্নিধ্যে এলে সাধারণ মুসলমানদের ঈমান বৃদ্ধি পায় বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) ভিসি প্রফেসর ড. আহসান সাইয়্যেদ।

তিনি বলেন, ঈমানের বাড়া ও কমা পবিত্র কুরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। আলেমদের কাছে এলে ঈমানের বৃদ্ধি হয়। পাশাপাশি ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির রসদ খুঁজে পাওয়া।

গত সোমবার রাতে লোহাগাড়ার চুনতীর ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী সা. মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চুনতী মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফারুক হোসাইনের পরিচালনায় ও মাওলানা কাজী নাছির উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ মেহমান ছিলেন, বনফুল অ্যান্ড কোংয়েরএমডি আব্দুস শাকুর।

আলোচনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা জিয়াউল করিম ও মাওলানা বদরুদ্দিন সা’দি।

মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ দীন মুহাম্মদ মানিক, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ আবুল হাসনাত আলী, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, মিয়া মোহাম্মদ গোলাম কবীর, চুনতী মাদরাসা গভর্নিং বডির সভাপতি ইসমাঈল মানিক, মাওলানা মুজহির হোসাইন প্রমুখ।

মাহফিলে ব্যাংকার মুহাম্মদ ইসহাক লিখিত শাহ সাহেবের (রহ:) জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

খতমে কুরআন ও খতমে বোখারি আদায় শেষে মুনাজাত করেন হাফেজ মাওলানা শাহ আলম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ