শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক আলেমের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক আলেম বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাক্ষনবাড়িয়া জেলা শাখার দাওয়াতী মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা যোগদান করেন।

জেলার শতাধিক আলেমসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তাতে যোগদান করেছেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছে,  বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা নুরুল আমিন খান,মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ আল- মাহদি, মাওলানা কেফায়েতুল্লাহ, মাওলানা মুস্তাফিজুর রহমান,মাওলানা জানে আলম, মাওলানা সফিউল্লাহ, মাওলানা মুখতার হোসেন, মাওলানা আব্দুল খালেক, মাওলানা হাফেজ খলিল।

সদ্য যোগ দেয়া নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান ও দাওয়াতি মাহফিল জেলা পরিষদ মিলনায়তনে ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা খন্দকার আব্দুল আজিজের সভাপতিত্বে ও  মাওলানা এম মঈনুল ইসলাম খন্দকার এর পরিচালনায় অনুষ্ঠিত  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনসারী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী।

এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মুহসিনুল হাসান, জেলা উপদেষ্টা মাওলানা আলী আজম, জেলা সহ- সভাপতি মাওললানা আব্দুল মান্নান চৌধুরী, মাওললানা আবু তাহের, মাওললানা আতাউল্লাহ, জেলা অর্থ সম্পাদক মাওলানা কাওসার আহমদ হাসানী, সহ- সাধারন সম্পাদক মাওললানা মুজাহিদুল ইসলাম, সরাইল উপজেলা সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম, নাসিরনগর উপজেলা সভাপতি মাওলানা শামছুদ্দিন, সাধারণ সম্পাদক  ডাঃ মোঃ গিয়াসুদ্দিন, সদর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ভৈরব উপজেলা সম্পাদক মাওলানা আল-আমিন,কসবা উপজেলা সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল আহাদ মির্জাপুরী, সাবেক জেলা ছাত্র মজলিসের সভাপতি মাওলানা কাজি আনোয়ার হোসাইন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ