শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

চাঁদপুর জেলা ইজতেমা ৩০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মোশাররফ হোছাইন
চাঁদপুর প্রতিনিধি

বিশ্ব ইজতেমায় লোকসমাগম কমাতে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জেলায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাবলিগের মুরব্বিদের তত্ত্বাবধানে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা ইজতেমা।

আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এ ইজতিমায় প্রায় ৫-৬ লাখ মুসল্লির সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আশা করছেন আয়োজকরা।

ইতিমধ্যে, চাঁদপুর শহরের পুরাণ বাজারস্থ পশ্চিম জাফরাবাদ মেএমদাদিয়া মাদরাসা সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ৩ দিন ব্যাপী এ ইজতেমার কাজ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়,  প্যান্ডেল ও অন্যান্য কাজের আংশিক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জেলামুরুব্বিদের তত্ত্বাবধানে এলাকাবাসী ও বিভিন্ন পেশার লোকজনসহ মাদরাসা, স্কুল ও কলেজের ছাত্রদের স্বেচ্ছায় অংশগ্রহণের মাধ্যমে কাজ এগিয়ে চলছে।

বিদেশী মেহামানদের জন্য আলাদা কামরার ব্যবস্থাসহ আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত অযু- গোসলখান এবং শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছেএবং মুসল্লীদের জন্য থাকবে অষুধ সরবরাহ ও এম্বুলেন্স ব্যবস্থা। টঙ্গী ইজতিমা মাঠের ন্যায় এই মাঠেও ৮ উপজেলা থেকে আগত মুসল্লিদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা থাকবে।

মুসল্লিদের নিরাপত্তায় তাবলীগের সাথীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর প্রহরা থাকবে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর মারকাজের মুরুব্বী হুমায়ুন আহমদ আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।  এ ব্যাপারে জেলা প্রশাসকের সদিচ্ছা ও সুদৃষ্টি রয়েছে বলেও জানান তিনি।

চাঁদপুরে প্রথমবারের মত বিশাল এ ইজতিমার আয়োজন করায় জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে গত কিছুদিন থেকেই বেশ আনন্দ বিরাজ করছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ